https://www.a1news24.com
৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১২

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার

শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারি পরোয়ানা কার্যকরে রাতভর অভিযানের পর বুধবার (২৪ জুন) ভোরে তাকে ধরা হয়।

মঙ্গলবার (২৩ জুন) রাত ১১টার দিকে বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাসায় অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ। শুরুতে ভবনে প্রবেশে কয়েক দফায় বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের অভিযোগ ভবনের নিরাপত্তাকর্মীরা পুলিশকে সহযোগিতা করেননি এবং সেখানে অবস্থানরত চালক ও দেহরক্ষীরা উশৃঙ্খল আচরণ করেন।

পরে রাতভর অভিযান ও অবস্থানের পর বুধবার ভোরে ওই বাসা থেকেই নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করা হয়।

বর্তমানে তাকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা হেফাজতে রাখা হয়েছে। শ্রম আদালতের রায় অবমাননার এক মামলায় গত ৩ মে নাভানা গ্রুপের মালিকপক্ষের চারজনসহ মোট আট শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

আরো..