https://www.a1news24.com
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫০

নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউপি চেয়ারম্যান গ্রেফতার

অনিরুদ্ধ রেজা,কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গ্রেফতার হয়েছেন। নাগেশ্বরী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ ফেব্রুয়ারি সোমবার বিকেলে তাকে আটক করে। নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,উক্ত ইউপি চেয়ারম্যানকে সোমবার অনুমান বিকেল পাঁচটার দিকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ছাত্র জনতার উপর হামলা সংক্রান্ত মামলায় তাকে গ্রেফতার করা হয়।মামলা নং:০২, তারিখ:০১/০২/২০২৫। তিনি ফ্যাসিবাদের রাজনৈতিক দলের সাথে জড়িত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে ক্ষমতার অপব্যবহার করে চেয়ারম্যান হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিগত ফ্যাসিবাদের অনুসারী গ্রেপ্তার হওয়ায় সাধারণ মানুষজন স্বস্তি প্রকাশ করছেন।

আরো..