মাহে রমযানের শিক্ষা নিয়ে জাতীয় জীবনে শরীয়ার পুর্ণাঙ্গ অনুসরণের আহ্বান
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি ও দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও সেক্রেটারী আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীর প্রতি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় নগরীর সর্বস্তরের জনতাকে আন্তরিক মোবারক জানিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় নেতৃদ্বয় বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান এসেছিল। পবিত্র রমজান সকলকে হিংসা-বিদ্বেষ, মারামারি, পরনিন্দা ও চোগলখোরী ছেড়ে দিয়ে আত্ম সংযম অর্জন করতে শিখায় এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয়। সকল প্রকার ফেৎনা-ফাসাদ ছেড়ে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকার দেশপ্রেমিক হিসেবে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে সকল ভেদাভেদ ভুলে কাজ করার শিক্ষা দেয়।
ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, রমজানে মাসজুড়ে সকলে সিয়াম-সাধনা করেছি। তাকওয়া অর্জনের চেষ্টা করেছি, গুনাহমুক্ত জীবন যাপনের চেষ্টা করেছি। এরফলে ব্যক্তি জীবনে পরিশুদ্ধতায় অভ্যাস গড়ে উঠেছে। এমনিভাবে জাতীয় জীবনেও শরীয়াহ পালনের প্রতি আগ্রহ ও অভ্যস্ততা তৈরি হয়েছে। ঈদের পরেও ব্যক্তি ও জাতীয় জীবনে এর ধারাবাহিকতা রক্ষা করতে পারলে প্রকৃত সাফলতা আসবে।
নেতৃদ্বয় বলেন, ঈদ একটি ইবাদত ও আনন্দের উপলক্ষ। এই দিনে আমাদের আনন্দ যেনো কোনভাবেই শরীয়াহ সীমালংঘন না করে সেইদিকে খেয়াল রাখার আহবান করবো। নেতৃদ্বয় নগরীর সর্বস্তরের নেতা-কর্মী এবং স্বৈরাচার বিরোধী সকল রাজনৈতিক সংগঠন ও নেতা-কর্মীদেরকে হৃদয় উজার করে শুভেচ্ছা জ্ঞাপন করেন। সেইসাথে সাংবাদিক, সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত পেশাজীবি এবং ছোট-বড় সকল উদ্যোক্তা ও ব্যবসায়ীবৃন্দ আন্তরিক শুভেচ্ছা জানান তারা।
নগর দক্ষিণ নেতৃবৃন্দের ঈদের নামাজ ও ঈদ উদযাপন : দলের ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম রাজধানীর কদমতলীর মেরাজনগরে ঈদের জামাতে শরীক হবেন এবং সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার নগরীর নিউমার্কেট এলাকার নয়া পল্টন লাইনে ঈদের জামাতে শরীক হবেন। পরবর্তীতে উভয়ে দলের নগর কার্যালয়ে নেতাকর্মীদের ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করবেন।