বিএনপিতে যোগ দিচ্ছেন গণঅধিকার পরিষদের দুই শীর্ষ নেতা নুরুল হক নুর ও রাশেদ খান। যোগ দিচ্ছেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজসহ আরও কয়েকজন। এদের সবাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে প্রার্থী হচ্ছেন।
আজ বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।