Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
দ্বিতীয় মেয়াদেও সৌদি আরব দিয়েই রাষ্ট্রীয় সফর শুরু করতে পারেন ট্রাম্প – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

দ্বিতীয় মেয়াদেও সৌদি আরব দিয়েই রাষ্ট্রীয় সফর শুরু করতে পারেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরবকে বেছে নিতে পারেন। প্রথম মেয়াদেও সবার আগে সৌদি আরবে গিয়েছিলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সফর করার সময় গতকাল শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প নিজেই এমন সম্ভাবনার কথা জানান। তিনি বলেন, তাঁর প্রথম সফর সৌদি আরবে হতে পারে। যদিও ঐতিহ্যগতভাবে মার্কিন প্রেসিডেন্টদের প্রথম রাষ্ট্রীয় সফর যুক্তরাজ্যে হয়ে থাকে।

সাংবাদিকদের ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের কাছ থেকে শত কোটি ডলারের পণ্য কিনতে রাজি হওয়ায় তিনি এর আগে সৌদি আরবে গিয়েছিলেন। তিনি বলেন, ‘যদি সেই প্রস্তাব সঠিক হয়, আমি আবারও তাই করব।’

যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক মিত্র সৌদি আরব। ট্রাম্প তাঁর প্রথম দফার শাসনামলে সৌদি আরবকে তাঁর দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি ও নিরাপত্তা অংশীদার হিসেবে চিহ্নিত করেছিলেন।

প্রথম দফায় প্রেসিডেন্ট হওয়ার পর ২০১৭ সালে ট্রাম্প প্রথম বিদেশ সফরে সৌদি আরব গিয়েছিলেন। সৌদি সরকার ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল। সৌদি সফরে গিয়ে তরবারি নিয়ে ট্রাম্পের নাচ বেশ আলোচিত হয়েছিল।

এবার ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের চার বছরে যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের আগ্রহের কথা জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

আরো..