বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার ২৬টি দল নিয়ে শনিবার (৩ অক্টোবর) বিরামপুর মিনি স্টেডিয়ামে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট খেলার উদ্বোধন করা হয়েছে।
বিকেলে ৫ ঘটিকায় এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এসময় দিনাজপুর জেলার সকল প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিরামপুরসহ চার উপজেলার বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, খেলোয়াড়, দর্শক ও সমর্থনকারী বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। দিনাজপুরের বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার ২৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার মোট ২৬টি দল এ টুর্ণামেন্টে অংশ নিচ্ছে।