https://www.a1news24.com
১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৩

দুইটি আসনেই নির্বাচন করবেন গিয়াসউদ্দিন

প্রেস বিজ্ঞপ্তি: নারায়ণগঞ্জ-৩ এবং নারায়ণগঞ্জ-৪ আসনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছি। এ দু’টি আসনেই আমার প্রতিপক্ষ দলীয় কোন প্রার্থী তার জনপ্রিয়তার অভাবে এবং আমাকে ক্ষতিগ্রস্থ করার জন্য মানুষের মধ্যে ছড়াচ্ছে আমি নারায়ণগঞ্জ-৩ আসন ছেড়ে নারায়ণগঞ্জ-৪ আসনে নির্বাচন করবো এবং আরেকটি পক্ষ ছড়াচ্ছে নারায়ণগঞ্জ-৪ আসন ছেড়ে আমি নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাচন করবো। এই প্রচারনা সম্পূর্ন ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত এবং ষড়যন্ত্রমূলক বলে দ্ব্যার্থহীন কন্ঠে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনে ‘ফুটবল’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

রবিবার বিকেলে মুঠোফোনের মাধ্যমে এ প্রতিনিধিকে মুহাম্মদ গিয়াসউদ্দিন এ কথা জানান ।

এসময় নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটারদের কোন ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে গিয়াসউদ্দিন বলেন- ইতিমধ্যে দুটি নির্বাচনী এলাকার সম্মানিত ভোটার এবং জনগন আমার স্বপক্ষে কাজ করতে যেয়ে গণজোয়ার সৃষ্টি করেছে। এই ভয়ে ভীত হয়ে বিরোধী প্রার্থীরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি দুটি নির্বাচনী এলাকার সম্মানিত ভোটার এবং সর্বস্তরের জনসাধারনকে অবহিত করছি যে, আমি কোন অবস্থাতেই এই নির্বাচনে কোন একটি আসন থেকে সড়ে যাবোনা, আমি দুটি আসনেই নির্বাচন করবো। কাজেই তাদের মিথ্যা উদ্দেশ্যমূলক অপপ্রচারে কাওকে কর্ণপাত না করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

প্রসঙ্গত, নারাণগঞ্জের স্থানীয় একটি পত্রিকায় মুহাম্মদ গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ-৪ আসন থেকে একজন প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সড়ে দাড়াচ্ছে শিরোনামে একটি বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করে। সেই ভিত্তিহীন সংবাদের পরিপ্রেক্ষিতে মুহাম্মদ গিয়াসউদ্দিন নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটারদের এই বিবৃতির মাধ্যমে আশ^স্ত করেন যে কোন অবস্থাতেই নির্বাচন থেকে সড়ে যাওয়ার প্রশ্ন আসে না। দুটি আসনেই তিনি নির্বাচন করছেন।

আরো..