Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে আবারও বিক্ষোভ উগ্রপন্থীদের – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে আবারও বিক্ষোভ উগ্রপন্থীদের

নিউজ ডেস্ক: দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে রোববার সন্ধ্যায় আবারও বিক্ষোভ করেছে উগ্রপন্থীরা। দুটি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা অল্প কয়েক মিনিট বিক্ষোভ করে চলে যায়। এর আগে শনিবার রাত ৯টার দিকেও একবার বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে উগ্রপন্থীরা।

শনিবারের বিক্ষোভ নিয়ে রোববার দুপুর নাগাদ বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যম এ খবর দিলেও ভারত কিংবা বাংলাদেশ কর্তৃপক্ষের তরফে কোন পক্ষ থেকেই প্রথমে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

বিকালের দিকে প্রথমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফেসবুকে এ নিয়ে একটি বিবৃতি দেন, আর তার কিছু পরেই অন্তবর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা একটি ব্রিফিং করেন। তারপরই জানা যায় শনিবার রাতে দিল্লির চানক্যপুরীতে যেখানে বাংলাদেশ হাইকমিশনের অফিস, সেখানে একদল হিন্দু চরমপন্থী নিরাপত্তা বেস্টনি পেরিয়ে ঢুকে পড়েছিল।

এ সময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

তবে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে উদ্ধৃত করে ফেসবুকে দেওয়া বিবৃতিতে দাবি করা হয়েছে, ‘একদল যুবক বাংলাদেশ হাইকমিশনের সামনে বাংলাদেশের ময়মনসিংহে দিপু চন্দ্র দাসের ঘটনার প্রতিবাদ করে স্লোগান দিয়েছে, কিন্তু বেস্টনি ভেদ করা বা নিরাপত্তা পরিস্থিতি তৈরির কোনো চেষ্টা ছিলো না।’

যদিও ভারতের এ বক্তব্য নাকচ করে দিয়েছেন তৌহিদ হোসেন। সপ্তাহখানেক ধরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানাপাড়েন বাড়ছে, এবং দুই দেশেই এ নিয়ে তিক্ত ঘটনা বেড়ে চলেছে।

গত ১২ই ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন, এবং তার সন্দেহভাজন হামলাকারী ‘ভারতে পালিয়েছেন’- এমন খবর সামাজিক মাধ্যমে চাউর হওয়ার পর ঢাকায় মূলত ভারতবিরোধী প্রচারণা নতুন গতি পেয়েছে।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, শনিবার রাত নয়টার দিকে হাইকমিশনের সামনে ‘হিন্দু চরমপন্থীদের’ একটি দল বিক্ষোভ করে।

শনিবার তারা বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে উপস্থিত হয়ে বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। এ সময় তারা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে গালিগালাজ করে। কিছুক্ষণ অবস্থানের পর এক সময় তারা সেখান থেকে চলে যায়।

শনিবার রাতের ওই ঘটনা নিয়ে বাংলাদেশ হাইকমিশন থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। তবে, বিকালে ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অভিযোগ করেছেন, ভারতের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশনের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।

আরো..