https://www.a1news24.com
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৫

দখলদার, খুনিদের বিরুদ্ধে ও মানুষের অধিকারকে প্রতিষ্টিত করার আন্দোলন: মুফতি ফজলুল করীম

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: ইসলামীর আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার,গণ হত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে ২১ জুন’২৫ শনিবার বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত গণ সমাবেশ মুফতি ফজলুল এ সকল দাবি জানান।

প্রধান অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই তাঁর দেয়া বক্তব্যে বলেন, দখলদার দের বিরুদ্ধে আন্দোলন, খুনিদের বিরুদ্ধে আন্দোলন, মানুষের অধিকারকে প্রতিষ্টিত করার আন্দোলন হবে ইনশাআল্লাহ। যেরকম ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে এদেশ থেকে তাড়াতে, ভাগাতে বাধ্য করেছিলাম আমরা, ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে যদি আবারও রাস্তায় নামি তাহলে চাঁদাবাজদের উৎখাত করতে সক্ষম হবো তাতে কোন সন্দেহ নাই ।

এসময় ইসলামী আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ন মহাসচিব গাজী মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, ইসলামী আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান,কুড়িগ্রাম ২ আসনের ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থী অধ্যাপক নুর বকত প্রমুখ।

এসময় ইসলামী আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি শাহজাহান জানান,আগামী সংসদ নির্বাচনে আমরা কুড়িগ্রাম জেলা বাসী ঐক্যবদ্ধভাবে হাত পাখার জন্য কাজ করব।

আরো..