https://www.a1news24.com
৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৫

তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকার দ্রুত পদক্ষেপ নিতে হবে- মাওলানা দ্বীন ইসলাম

গত ০৫/০৯/২৬শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার মাসিক মিটিং জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় এবং জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে উক্ত মিটিং অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় মাওলানা দ্বীন ইসলাম বলেন, দেশের চলমান সংকট তীব্র আকার ধারণ করেছে। দেশে তেল, গ্যাস ও বিদ্যুৎ আজ মহা সংকট ধারন করেছে। যদি সরকার সাধারণ মানুষের পাইলস বুঝতে দেরি করে তাহলে দেশে গন দূর্বার আন্দোলন তৈরি হবে। দ্রুত সময়ের মধ্যে সরকার কে এই সংকট উত্তলনের পথ তৈরি করতে হবে।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সংগ্রামী সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি নূর হোসেন, সহ-সভাপতি ওমর ফারুক সহ-সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, এসিস্টেন্ট সেক্রেটারি হাজী আমানুল্লাহ, সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসাইন, সাংগঠনিক সম্পাদক, মাওলানা শামসুল আলম, অর্থ সম্পাদক মামুনুর রশিদ সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ।

আরো..