https://www.a1news24.com
২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৫

তালার ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী সুলতান ও সম্পাদক আনিচ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের ঘোনা স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী সুলতান আহম্মেদ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে গাজী সুলতান আহম্মেদকে সভাপতি এবং শেখ আনিচুরজ্জান আনিচকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হাসান হাদী, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সিনিয়র সহ-সভাপতি গোলাম মস্তফা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন প্রমুখ।

আলোচনা শেষে নতুন কমিটি ঘোষণা করা হলে নবনির্বাচিত নেতৃত্বকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে গাজী সুলতান আহম্মেদ ও শেখ আনিচুরজ্জান আনিচের নেতৃত্বে ইসলামকাটি ইউনিয়ন বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে।

আরো..