https://www.a1news24.com
৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:০৪

তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি: “মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় মহল্লাপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ২০ হাজার টাকা প্রাইজমানির ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় তালা বি.দে. সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহল্লাপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মীর মিল্টন। প্রধান অতিথি ছিলেন তালা সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রেজাউল ইসলাম রেজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সেলিম হায়দার, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ আলা আমিন, সাবেক ফুটবলার শেখ জাহিদুল ইসলাম, ইসলামকাটি যুবদলের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম ও আফজাল। এছাড়া মহল্লাপাড়া স্পোর্টিং ক্লাবের শান্ত, শুভ, একলাছ, শহিদুল, সাগর, ইমরান, রিয়াদ, বাঁধন, তোহাসহ ক্লাবের সদস্য ও ফুটবলপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।

প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় মুকুন্দপুর ইমেজিং ক্লাব, সাতক্ষীরা সদর ৪-১ গোলে বি এন স্পোর্টিংকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। খেলাটি মনোমুগ্ধকর করে তুলতে মাঠে ধারাভাষ্য দেন মাস্টার অলিউর রহমান ও পাইকগাছা থানার কৃতি সন্তান রাহুল রাহা।

আয়োজকরা জানান, মাদক থেকে যুবসমাজকে দূরে রেখে খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহী করে তোলা এবং এলাকার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করাই এ টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য।

আরো..