তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন ) বিকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ডা. আফতাব উদ্দিন, তালা উপজেলা আমির মাওলানা মফিদুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কবিরুল ইসলাম, তালা ইউনিয়ন আমির মুজিবুর রহমান, খলিলনগর ইউনিয়ন আমির মাওলানা আকবর হোসেনসহ দলীয় নেতাকর্মী, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে মাদকমুক্ত, সুস্থ, নিরাপদ ও নৈতিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, দুপুর ১২:৫৪