https://www.a1news24.com
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৬

তালায় গোয়ালঘর থেকে গরু-ছাগল চুরি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় গোয়ালঘরের তালা ভেঙে তিনটি গরু ও দুটি ছাগল চুরি হয়ে গেছে। এতে মালিকের প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সোমবার (৯ জুন) দিবাগত রাত তিনটার দিকে তালা সদর ইউনিয়নের মাঝিয়াড়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত গাজী পলাশ (৫০) ওই গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে। চুরির বিষয়ে গাজী পলাশের ভাই গাজী শিমুল জানান, সোমবার রাত একটার দিকে তার ভাই গোয়ালঘর দেখে ঘুমাতে যান। সকালে উঠে দেখেন, গোয়ালঘরের তালা ভেঙে চোরেরা একটি গাভী, দুটি বাছুর ও দুটি ছাগল নিয়ে গেছে। চুরি হওয়া পশুগুলোর বাজারমূল্য প্রায় তিন লক্ষ টাকা। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্ত চলছে।

আরো..