https://www.a1news24.com
৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫০

তামাক নিয়ন্ত্রণ আইনের অধ্যাদেশ অনুমোদনে সরকারকে মানস’র ধন্যবাদ

সংবাদ বিজ্ঞপ্তি: জনস্বার্থে অন্তর্বর্তীকালীন সরকার ‘তামাক নিয়ন্ত্রণ আইনের (সংশোধনী) অধ্যাদেশ ২০২৫’ অনুমোদন করেছে। মহৎ এই পদক্ষেপ তামাকের চলমান আগ্রাসন রোধ ও ভবিষ্যত প্রজন্মের সুরক্ষায় এটি মাইলফলক। এর সাথে সংশ্লিষ্ট সকলকে অভিবাদন ও ধন্যবাদ জানিয়েছে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস)। জনস্বাস্থ্য উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তামাক নিয়ন্ত্রণ পদক্ষেপসমূহ সামগ্রীক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে, মনে করেন মানস’র সভাপতি অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী।

২৮ ডিসেম্বর (রবিবার) মানস প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিমত ব্যক্ত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ডিসেম্বর ২০২৫ উপদ্ষ্টো পরিষদের বৈঠকে অনুমোদিত হয় ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’। বহুল প্রতিক্ষিত এই অধ্যাদেশে তামাক পণ্য হিসেবে ‘নিকোটিন পাউচ’ অন্তর্ভূক্ত করা হয়েছে এবং ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্টস ব্যবহার, উৎপাদন, বিপণন নিষিদ্ধের প্রস্তাব করা হয়েছে। আইনে পাবলিক প্লেস, পাবলিক পরিবহন অধিক্ষেত্র সম্প্রসারণ, সকল তামাক পণ্য সেবন নিষিদ্ধ এবং ‘ধূমপানের নির্ধারিত এলাকা’ রাখার বিধান সরকারের নির্দেশনার শর্তাধীন করা হয়েছে। বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্য প্রদর্শন এবং ইন্টারনেট প্ল্যাটফর্মগুলোতে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। মানুষকে তামাকজাত দ্রব্যের ক্ষয়-ক্ষতি সম্পর্কে সচেতন করতে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী ৫০ হতে ৭৫% এ উন্নীত করা হয়েছে।

সরকারকে অভিনন্দন জানিয়ে এ বিষয়ে মানস সভাপতি অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী বলেন, ২০০৫ সালে আইনটি প্রণয়নের সময় অনেক বিষয় অর্ন্তর্ভূক্ত ছিলো না। সময়ের প্রয়োজনে নানাবিধ প্রয়োজন দেখা দেয়, বিশেষ করে ইমার্জিং টোব্যাকো প্রোডাক্টস যেমন: ই-সিগারেট, এইপটিটিপি, নিকোটিন পাউচ তরুণদের জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। সঠিক সমেয় এ সকল ছদ্মবেশি তামাক পণ্য আইনে যুক্ত করা হয়েছে জেনে ভালো লাগছে, কারণ নিজে ৪০ বছর যাবৎ তামাকের বিরুদ্ধে যুদ্ধ করছি। স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্টদেরকে আন্তরিক ধন্যবাদ যে, তারা ধূর্ত তামাক কোম্পানির অপতৎপরতা স্বত্ত্বেও ভবিষ্যত প্রজন্মের স্বার্থে অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন।

মানস মনে করে, তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারণা নিষিদ্ধে অধ্যাদেশে ইন্টারনেটসহ সকল মাধ্যম যুক্ত করা সময়োপযোগী সিদ্ধান্ত। বিশেষ করে- নাটক, চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্ম এ প্রচারিত কনটেন্টগুলোতে কিশোর-তরুণদের লক্ষ্য করে অযাচিত ধূমপানের দৃশ্য এবং নানাভাবে সিগারেট ব্রান্ডের প্রচারণা চালিয়ে থাকে তামাক কোম্পানি। তবে, ওটিটি-তে কনটেন্ট প্রচারে নির্দিষ্ট বাধ্যবাধকতা আরোপ করা প্রয়োজন। সেক্ষেত্রে ওটিটি’র খসড়া নীতি চূড়ান্ত এবং একটি নির্দিষ্ট গাইডলাইন প্রণয়ণ করা অপরিহার্য।

আরো..