https://www.a1news24.com
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪২

ঢাকা-১০ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ সোমবার (২২ ডিসেম্বর) ধানমন্ডি থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম তোলেন তিনি। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে আসিফ বলেন, সরকারকে অবশ্যই নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেয়িং ফিল্ড এবং প্রার্থী ও ভোটারের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।

নানা গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর অন্তত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সামগ্রিক স্থিতিশীলতা, সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার জন্য।

শহীদ ওসমান হাদিকে নিয়ে তিনি বলেন, ওসমান হাদি একজন প্রার্থী ছিলেন। নির্বাচনের কার্যক্রম দুই মাস আগে থেকেই শুরু করে দিয়েছিলেন। প্রতিদিন তিনি প্রচারণা করতেন। গণতান্ত্রিক উত্তরণের পক্ষ ছিলেন।

আসিফ আরও বলেন, বিগত দেড় বছরে সরকারে কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, সেটা নির্বাচনী আসনে জনগণের জন্য কাজে লাগাবো।

আরো..