Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
ঢাকা মহানগরীর ৩৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, থাকবে বডি ক্যামেরা: ডিএমপি কমিশনার – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

ঢাকা মহানগরীর ৩৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, থাকবে বডি ক্যামেরা: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে বডি ক্যামেরা।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত’ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ডিএমপিতে গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা ১৬১৪টি। এই কেন্দ্রগুলোতে ৪ জন করে পুলিশ সদস্য থাকবে। ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

৩৭টি ঝুঁকিপূর্ব কেন্দ্র রয়েছে উল্লেখ করে শেখ মো. সাজ্জাত আলী বলেন, ৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, এই কেন্দ্রগুলোতে সাতজন করে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া থাকবে বডি ক্যামেরা।

তিনি আরও বলেন, ডিএমপির ২৫ হাজার সদস্যের নির্বাচনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন থাকবে ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম।

আরো..