Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ, ঝরল আরও ৫ জনের প্রাণ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ, ঝরল আরও ৫ জনের প্রাণ

নিজস্ব প্রতিবেদক: দেশে এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় এই জ্বরে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৬২ জন। এটি চলতি বছরে একদিনে সর্বোচ্চ সংক্রমণ। এর আগে গত ২৬ অক্টোবর একদিনে ১১৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।

গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণ গেল ২৮৩ জনের। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৬৭৫ জনে। রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১১৬২ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৬ জন, ঢাকা উত্তর সিটিতে ২৬১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭৫ জন, খুলনা বিভাগে ১৫৪ জন (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৮৭ জন (সিটি করপোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৯৮ জন (সিটি করপোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে ৮ জন (সিটি করপোরেশনের বাইরে)।

গত একদিনে সারাদেশে ৯৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬৮ হাজার ৪১০ জন।স্বাস্থ্য অধিদফতর জানায়, জানুয়ারি থেকে আজকের দিন পর্যন্ত সব মিলিয়ে ৭১ হাজার ৬৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৮৩ জনের।

ডেঙ্গু পরিস্থিতি দিন দিন মারাত্মক আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৫ হাজার ৮৬৬ রোগী। অক্টোবরে সেই সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৫২০ জনে। অর্থাৎ এক মাসে ডেঙ্গু রোগী বেড়েছে ৪২ শতাংশ।

জলবায়ু পরিবর্তন, অনিয়মিত মশা দমন এবং জনসচেতনতার ঘাটতি– এই তিন কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। নভেম্বর-ডিসেম্বরে থেমে থেমে বৃষ্টি হলে সংক্রমণের ঝুঁকি পুরো শীতকালই থাকবে বলে জানিয়েছেন তারা।

আরো..