Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
ডিসেম্বরকে সামনে রেখে সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: ইসি সানাউল্লাহ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

ডিসেম্বরকে সামনে রেখে সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: ইসি সানাউল্লাহ

ঠাকুরগাঁও প্রতিনিধি: আগামী ডিসেম্বরকে সামনে রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ (অব.)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজ হলরুমে ভোটার হালনাগাদ-২০২৫ উপলক্ষে তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সংস্কার কাজে হাত দিয়েছে।

তবে বিএনপি দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের দাবি করে আসছে। জামায়াতে ইসলামী শুরুতে নির্বাচনের তাগিদ না দিলেও কিছুদিন আগে দলটির আমির শফিকুর রহমান দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের কথা বলেছেন।

এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে নির্বাচনের দিন-তারিখ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া না হলেও অন্তর্বর্তী সরকারের প্রধানসহ উপদেষ্টাদের কেউ কেউ চলতি বছরের শেষে অথবা আগামী বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন হতে পারে বলে আভাস দিচ্ছেন।

মঙ্গলবার নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ‘নির্বাচনের সময়ের ব্যাপার কমিশনের হাতে নয়, সরকারের হাতে। তবে প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

সংস্কারের শেষে না তার আগে নির্বাচন হবে এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া৷ তবে মাঠ পর্যায়ে যারা দায়িত্ব পালন করবে তারা যাতে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন তা নিশ্চিত করা হবে।’

এ সময় জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল ইসলামসহ জেলা নির্বাচন কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো..