https://www.a1news24.com
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩০

ডিবিএইচ-এর শরীয়াহ সুপারভাইজরী কমিটির ১০ম সভা অনুষ্ঠিত

[ঢাকা, জুন ২৮, ২০২৬] ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ সুপারভাইজারী কমিটির ১০ম সভা সম্প্রতি প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ, মোঃ আব্দুল আউয়াল সরকার এবং নাসিমুল বাতেন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ডিবিএইচ। সভায় অন্যান্য মেম্বার, ইসলামিক ফাইন্যান্সিং ডিভিশনের শীর্ষস্থানীয় কর্মকর্তাগণ ও প্রধান অর্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভার আলোচনা শেষে কমিটির চেয়ারম্যান ও অন্যান্য সদস্যগণ শরীয়াহ পরিপালনের ক্ষেত্রে সজাগ দৃষ্টি রেখে কার্যক্রম পরিচালনার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ‘ডিবিএইচ ইসলামিক’ নামে দেশব্যাপী ডিবিএইচ-এর ১৭টি শাখা হতে গ্রাহকদের ইসলামিক হোম ফাইন্যান্সিং ও মুদারাবা ডিপোজিট সেবা প্রদান করা হচ্ছে।

আরো..