Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
ডাকসুতে প্রায় ৮০ শতাংশ ভোট কাস্ট, ফলাফল রাত ১১টা বা ১২টার মধ্যে প্রকাশ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

ডাকসুতে প্রায় ৮০ শতাংশ ভোট কাস্ট, ফলাফল রাত ১১টা বা ১২টার মধ্যে প্রকাশ

অনলাইন ডেস্ক: বহুল প্রতিক্ষীত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গড়ে ৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক শামীম রেজা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল রাত ১১টা বা ১২টার মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার অধ্যাপক ড. গোলাম রাব্বানী।

অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেন, ‘৮০ শতাংশ বা তার বেশি ভোট কাস্ট হয়েছে বলে আমরা ধারণা করছি। রাত ১১টা বা ১২টার মধ্যে ফলাফল প্রকাশ হয়ে যাবে।’

তিনি জানান, শহীদুল্লাহ হলে ৭৫ শতাংশ, ফজলুল হক মুসলিম হলে ৭৯ শতাংশ এবং অমর একুশে হলে ৭২ শতাংশ ভোট কাস্ট হয়েছে।এছাড়া বিভিন্ন হলে ভোটগ্রহণের হার ছিল সন্তোষজনক।

কবি জসীম উদদীন হলে মোট ১ হাজার ৩০৩ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ৬৪টি ভোট, যা ৮২ শতাংশ। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৫৩ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ২১২টি ভোট, যা প্রায় ৬৯ শতাংশ। সূর্যসেন হলে মোট ১ হাজার ৫০৯ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ২৭৪টি ভোট, শতাংশে ৮৫। একইভাবে শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০৯ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ৩৫০টি ভোট, যা ৮৫ শতাংশ।

প্রশাসনের ভাষ্য অনুযায়ী, সার্বিকভাবে এবারের নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর এখন চলছে গণনা কার্যক্রম।

ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন আর ১৩টি ছাত্র হলে ভোটার রয়েছেন ২০ হাজার ৯১৫ জন।

এবারের নির্বাচনে ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিভিন্ন পদে ছাত্রী রয়েছেন ৬২ জন। এ ছাড়া প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটে লড়ছেন এক হাজার ৩৫ জন।

আরো..