https://www.a1news24.com
৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৩১

টেকসই অর্থনীতি গঠনে কাজ করছে সরকার, বৈশ্বিক অংশীদারিত্বে গুরুত্ব: পররাষ্ট্রমন্ত্রী

দেশে টেকসই অর্থনীতি গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে পারলে বাংলাদেশের অর্থনীতি আরও স্থিতিশীল ও শক্তিশালী হবে।

শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘বাণিজ্য, প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক কূটনীতির জন্য রোডম্যাপ ২০২৬: নেভিগেটিং রিস্ক, লিভারেজিং রেজিলিয়েন্স’ শীর্ষক উচ্চপর্যায়ের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক ভূ-রাজনীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হচ্ছে ‘বাংলাদেশ ফার্স্ট’। দেশের বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সৃজনশীল শিল্প এবং ক্রীড়া খাতের মতো উদীয়মান বৈশ্বিক ক্ষেত্রে বাংলাদেশকে এগিয়ে নিতে সরকার নীতিগত সহায়তা বাড়াচ্ছে। এসব খাতে পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও দৃশ্যমান করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরো..