https://www.a1news24.com
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৩

ঝালকাঠি–১ আসনে গ্রামে গ্রামে ছুটে বেরাচ্ছে জনতার দলের জসীম

রাজাপুর প্রতিনিধি: ঝালকাঠি–১ (রাজাপুর ও কাঠালিয়া) আসনে অবসরপ্রাপ্ত দেশ প্রেমিক সেনাবাহিনীর অফিসারদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল “জনতার দল” এর মনোনীত প্রার্থী জসীম উদ্দিন তালুকদার। গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিনই যাচ্ছেন বিভিন্ন গ্রামে, শুনছেন ভোটারদের কথা। তাঁদের কাছে তুলে ধরেছেন ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাও।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে জনতার দলের এই জ্যেষ্ঠ নেতা বাড়ি থেকে বেরিয়ে নিজের ব্যক্তিগত গাড়িতে চড়ে রাজাপুর উপজেলার মিরারহাট বাজারে যান তিনি। এ সময় সমর্থকদের গাড়িবহর অনুসরণ করে তাঁকে। অনেকটা সময় পর্যন্ত জসীম উদ্দিন তালুকদার রাজাপুর উপজেলার পুটিয়াখালীর মিরের হাট বাজারে গনসংযোগ করেন। পরে তিনি কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের আমুয়া বাজার, তারাবুনিয়া বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ ভোটার, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন।

গনসংযোগের সময় হাত নেড়ে শুভেচ্ছা জানান জসীম উদ্দিন তালুকদার। এ সময় তিনিও বিভিন্ন স্থানে গাড়ি থেকে নেমে তাঁদের সঙ্গে হাত মেলান এবং শুভেচ্ছা বিনিময় করেন।

গণসংযোগকালে তিনি ভোটারদের কাছ থেকে সরাসরি শোনেন এলাকার দীর্ঘদিনের সমস্যা, অবকাঠামোগত দুর্বলতা, কর্মসংস্থানের সংকট ও উন্নয়ন সম্ভাবনার কথা।

একই সঙ্গে তিনি রাজাপুর–কাঁঠালিয়াকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিক সুবিধাসম্পন্ন জনপদে রূপান্তরের রূপরেখা তুলে ধরেন এবং ভোটারদের সমর্থন কামনা করেন।

আরো..