https://www.a1news24.com
,

জুলাই যোদ্ধা গেজেটে ছাত্রলীগকর্মীর নাম; বাতিলের দাবিতে পাটগ্রামে সংবাদ সম্মেলন

সাফি, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি : সরকার কর্তৃক প্রকাশিত গেজেটে লালমনিরহাটের পাটগ্রামের জুলাই যোদ্ধা তালিকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগকর্মী রাসিফুল ইসলামের নাম অর্ন্তভুক্ত করার অভিযোগ উঠেছে। এ নাম বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা। রোববার (১৬ মার্চ) দুপুর ১২ টায় পাটগ্রাম উপজেলা অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাটগ্রাম প্রতিনিধি আনজুম রাজা। তিনি বক্তব্যে বলেন, সরকার গত ৫ মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জুলাই গণঅভ্যুন্থান ২০২৪- এ আহত ‘জুলাই যোদ্ধা’ শ্রেণি- গ (আহত) প্রকাশ করে। গেজেট লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাফিউল ইসলাম প্রধানের ছেলে রাসিফুল ইসলাম প্রধানের নাম গেজেটভুক্ত করা হয়। রাসিফুল জুলাই-আগস্ট আন্দোলনের সাথে কোনো প্রকার সম্পৃক্ত ছিলেন না। গত বছরের ৪ আগস্টে পাটগ্রামে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে যুক্ত হয়ে রাসিফুল শিক্ষার্থীদের উপর হামলা করে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। তার পিতা সাফিউল ইসলাম প্রধান একজন আওয়ামী ফ্যাসিস্টের সক্রিয় দালাল। তিনি গত বছরের ১৮ জুলাই পাটগ্রাম চৌরঙ্গী মোড়ে কোটা আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আন্দোলন কারীদেরকে জাতীয় বেঈমান, রাজাকারের বাচ্চা এবং শিক্ষার্থীদের বিচার দাবি করে বক্তব্য দেন।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা দ্রুত ওই ছাত্রলীগকর্মীর নাম সরকারি গেজেট থেকে বাতিল ও তার নাম সংযুক্তের প্রস্তাব কে করেছে তা তদন্তের দাবি করেন। এ সময় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলা কমিটির সদস্য মেরাজ হোসাইন, কবির আহম্মেদ রাব্বি, সাহিক ইসলাম ও পাটগ্রাম উপজেলার সাধারণ শিক্ষার্থী আবু মুসা মাসুম, ফরহাদ হোসেন, সোহান ও আল আমীন ইসলাম বাবু প্রমুখ।

আরো..