Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
জুলাই গণ-অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা ভুল হবে: মাহফুজ আলম – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

জুলাই গণ-অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা ভুল হবে: মাহফুজ আলম

জুলাই গণ-অভ্যুত্থানকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বা দেশের অন্য কোনো গণআন্দোলনের সঙ্গে তুলনা করা উচিত নয় বলে মনে করেন আন্দোলনের অন্যতম নেতা মাহফুজ আলম।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে মাহফুজ একথা বলেন।

ফেসবুক পোস্টে সাবেক এই উপদেষ্টা লিখেছেন, জুলাই গণ-অভ্যুত্থান যেমন মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা ভুল, তেমনি এটিকে দেশের অন্য অভ্যুত্থান বা গণআন্দোলনের সঙ্গে একইভাবে দেখা ঠিক নয়।”

মাহফুজ আলমের মতে, জুলাই গণ-অভ্যুত্থান ছিল রাষ্ট্র কাঠামো পরিবর্তনের লক্ষ্য নিয়ে নেওয়া একটি বড় রাজনৈতিক উদ্যোগ। তিনি এটিকে মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার দ্বিতীয় প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন।

তবে এই উদ্যোগ সফল হয়েছে কি না—সে মূল্যায়নের সময় এখনো আসেনি বলেও মন্তব্য করেন তিনি।

মাহফুজ জানান, এই অভ্যুত্থানের একদফা দাবির মধ্যে ছিল রাষ্ট্র সংস্কার, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তার মতে, এত বিস্তৃত রাষ্ট্রকাঠামোগত ধারণা দেশের অন্য কোনো গণআন্দোলনে দেখা যায়নি।

“জুলাই গণ-অভ্যুত্থান দেশের দীর্ঘ গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলন থেকে অনুপ্রাণিত” হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাঙালির উপনিবেশবিরোধী সংগ্রামের চূড়ান্ত অধ্যায়।”

তিনি আরও বলেন, “তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব ও জনগণের ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমেই পাকিস্তানের সামরিক শাসন ও সামন্তবাদী শক্তির পতন ঘটেছিল।”

দেশের ইতিহাসের বিভিন্ন আন্দোলনকে বিচ্ছিন্নভাবে না দেখে চলমান সংগ্রামের ধারাবাহিক অংশ হিসেবে দেখার আহ্বান জানান মাহফুজ আলম। তার ভাষায়, স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্র পুনর্গঠনের লড়াইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্ব অনন্য।

আরো..