https://www.a1news24.com
১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:২৮

জুলাই আন্দোলনে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে: আবদুল কাইয়ূম

২৪ জুলাই নগর শুরা অধিবেশ এবং ২৫ জুলাই নগর সম্মেলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, জুলাই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলীয় ব্যানার নিয়ে দলের শীর্ষনেতা মুফতি সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই’র নেতৃত্বে রাজপথে বিশাল মিছিল নিয়ে শাহবাগে আন্দোলনরত ছাত্রদের সাথে একাত্তা ঘোষণা করলে ছাত্র-জনতার আন্দোলনে প্রাণ ফিরে পায়। তিনি বলেন, ১৪৪ ভঙ্গ করে পুনরায় বিশাল জনতার স্রোতসহ হাজির হন শাহবাগে। এভাবেই জুলাই আন্দোলনের গতি সৃষ্টিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ামক শক্তি হিসেবে কাজ করে। ১৮ জুলাই দলের আমীর পীর সাহেব চরমোনাই বায়তুল মোকাররমে সমাবেশ করে হুঙ্কার দিয়ে তিনি বলেছিলেন, ‘এই নরপিচাশ তুই আমার সন্তানের গায়ে গুলি করলে কেন’? এই হুঙ্কারের ফ্যাসিবাদের তখতে তাউসে আগুন ধরে যায়। এভাবেই আন্দোলন শেষ পর্যন্ত বিজয়ে রুপ নেয়। কাজেই জুলাইকে অবজ্ঞা করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। তিনি বলেন, জুলাই সনদে যেহেতু সকল রাজনৈতিক দল স্বাক্ষর করেছে, সেহেতু বিএনপিকে তা বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে। এছাড়া বিকল্প পথ নেই এবং জুলাই আন্দোলনে ইসলামী আন্দোলনের অবদান স্বীকৃতি দিতে হবে।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, সংবিধানের গতানুগতিক সংশোধন নয়, বরং জুলাই গণ-অভ্যুত্থান ও গণভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণ একটি মৌলিক সংবিধান সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিয়ে স্পষ্ট ম্যান্ডেট দিয়েছে। কিন্তু সেই ঐতিহাসিক জনরায় উপেক্ষা করে সরকার ভিন্ন পথে অগ্রসর হতে চাইলে তা হবে অদূরদর্শি সিদ্ধান্ত, যার আখের সুখকর হবে না।

আজ বিকেলে পুরানা পল্টন¯’ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের এক জরুরি সভায় সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন। দলের সেক্রেটারী মো. আব্দুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত যৌথসভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন ও আলহাজ্বা আনোয়ার হোসেন, মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, প্রভাষক শফিকুল ইসলাম, নজরুল ইসলাম খোকন, মাওলানা নজরুল ইসলাম, অধ্যাপক ফজলুল হক মৃধা, শেখ আবু তাহের, আব্দুর রহমান, গোলামুর রহমান আজম, নাজিমুদ্দিন গাজী, হাফেজ সালাহউদ্দিন।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর নতুনভাবে জঙ্গি নাটক শুরু হয়েছে। ভারতের প্রেসক্রিপশনে জঙ্গি নাটক দিয়ে ইসলামপšি’দের ঘায়েল করার অপরিনামদর্শি খেলা বন্ধ করতে হবে। অন্যথায় প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়লে জ্বলে পুড়ে ছাই হতে হবে।যৌথসভায় ২৪ জুলাই নগর শুরা অধিবেশ এবং ২৫ জুলাই নগর সম্মেলন সফলের আহ্বান জানানো হয়।

আরো..