Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা হচ্ছে: হাসনাত – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা হচ্ছে: হাসনাত

নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার রাতে লাইভে এসে এ মন্তব্য করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, শরীফ ওসমান হাদি থেকে শুরু করে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী, তাহরিমা সুরভীর ঘটনাগুলো দেখলে বোঝা যায়, রাষ্ট্রযন্ত্র থেকে কনভেনশনাল পলিটিক্যাল পার্টিগুলো তাদের কীভাবে দেখছে। জুলাইয়ে যারা অংশ নিয়েছে, রাষ্ট্রযন্ত্র তাদের প্রতি বিদ্বেষমূলক মনোভাব পোষণ করে। তাদের অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ওসমান হাদির হত্যার বিচারে দৃশ্যমান অগ্রগতি নেই। সরকারের দায়িত্বশীল কারও কর্মকাণ্ডে অগ্রগতি বোঝা যায় না। হাদির পর কিছু ঘটনা ঘটেছে, যা উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

এনসিপি মনোনীত এই সংসদ সদস্য প্রার্থী বলেন, নির্বাচন কমিশনের আচরণ উদ্বেগজনক। আইন সবার জন্য সমান হওয়া উচিত। কমিশন ব্যক্তিবিশেষে আচরণ ভিন্ন করছে।

তিনি বলেন, সাংবাদিক ইলিয়াসের আইডি সরকার সরিয়ে দিয়েছে। গত দেড় বছরে আওয়ামী লীগ সম্পৃক্ত আইডিগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরকার চায়নি, তাই নেওয়া হয়নি। দেশের ব্যবসায়িকদের আচরণ, মিডিয়া, প্রশাসনের আচরণ– মিডিয়াকে দেখেছি হাসিনার সেবাদাস হতে।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা চাই গণতান্ত্রিক পথ উন্মোচিত হওয়ার যে রাস্তা উন্মুক্ত হয়েছে, সেটি প্রসারিত হোক। আমরা সংস্কারের পক্ষে, ভারত বিরোধীতার পক্ষে।

তিনি বলেন, এবারের নির্বাচনে দুটি ভাগ হয়েছে। যারা সংস্কারের পক্ষে, আগ্রাসনের বিপক্ষে তাদের সমর্থন দিন। সংস্কার বাস্তবায়নের পক্ষে যারা অবস্থান নেবে আপনারা তাদের পক্ষ নেন।

আরো..