https://www.a1news24.com
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৩

জীবনদর্শন নিয়ে নতুন বার্তা অমিতাভ বচ্চনের—“চূড়ান্ত লড়াইয়ে মানুষ একা”

বলিউডের জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন অভিনয়ের পাশাপাশি তাঁর গভীর জীবনবোধ ও চিন্তাশীল লেখনীর মাধ্যমে ভক্তদের অনুপ্রাণিত করে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্লগে নিয়মিত সক্রিয় এই মেগাস্টার সম্প্রতি জীবনের এক কঠিন সত্য নিয়ে নিজের ভাবনা শেয়ার করেছেন।

নিজের ব্লগে অমিতাভ বচ্চন লিখেছেন, জীবনের পথে প্রতিটি মানুষকে শেষ পর্যন্ত নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। পরিস্থিতি যতই সহায় হোক না

কেন, চূড়ান্ত সংগ্রামের ময়দানে মানুষ আসলে একা।

তবে তিনি এই একাকীত্বকে নেতিবাচক হিসেবে দেখেননি। বরং একে আত্মমর্যাদা ও অভ্যন্তরীণ শক্তির উৎস হিসেবে ব্যাখ্যা করেছেন। নিজের বক্তব্যকে আরও শক্তিশালী করতে তিনি ব্রিটিশ-আমেরিকান লেখক অ্যালান ওয়াটসের একটি উক্তিও উদ্ধৃত করেন।

৮০ বছর বয়সী এই তারকা লেখেন, মানুষের জীবনের অভিজ্ঞতা, অনুভূতি ও সহ্য করার ক্ষমতা—সবই ব্যক্তিগত। তাই নিজের অস্তিত্বের ওপর আস্থা রাখাই জীবনের সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, “প্রতিটি মানুষের ভেতরে এমন এক শক্তি আছে, যা সহজে দেখা যায় না। এই শক্তিকে লালন করুন এবং প্রয়োজনের মুহূর্তে কাজে লাগান—এটাই আপনার সবচেয়ে বড় সহায়ক হবে।”

অমিতাভ বচ্চনের এই জীবনদর্শন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভক্তদের অনেকেই মনে করছেন, তাঁর এই বার্তা কঠিন সময়ে আত্মবিশ্বাস ও মানসিক শক্তি জোগাতে অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

আরো..