Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
জাজিরা উপজেলায় ককটেল বিস্ফোরণে যুবক নিহত, আরও তিনজন আহত – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

জাজিরা উপজেলায় ককটেল বিস্ফোরণে যুবক নিহত, আরও তিনজন আহত

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরা উপজেলায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে সোহান বেপারী নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ককটেল বানানো অথবা ঘরে থাকা সংরক্ষিত ককটেল বিস্ফোরিত হয়ে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের।

বৃহস্পতিবার ভোরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারি কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সোহন বেপারী (৩২) বিলাসপুর ইউনিয়নের সাতঘরিয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুলাই বেপারী কান্দির সাগর বেপারীর বাড়িতে বৃহস্পতিবার ভোরে বিকট শব্দ হয়। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গেলে সাগর বেপারীর বাড়ির পাশের একটি রসুন খেতে সোহান বেপারী নামে এক যুবকের মরদেহ দেখতে পায়। বিস্ফোরণের আঘাতে সাগর বেপারীর টিনের ঘর তছনছ হয়ে যায়। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, ‘ককটেল বিস্ফোরণে সোহান বেপারী নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছে বলে খবর পেয়েছি। ককটেল বানানো অথবা ঘরে থাকা সংরক্ষিত ককটেল বিস্ফোরিত হয়ে এমন ঘটনা ঘটতে পারে। আমরা বিষয়টা তদন্ত করে দেখছি।’

আরো..