Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
জাঁকজমকে শুরু কান চলচ্চিত্র উৎসব, গেলেন চার বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

জাঁকজমকে শুরু কান চলচ্চিত্র উৎসব, গেলেন চার বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা

ফ্রান্সের দক্ষিণ উপকূলে কান সৈকতে শুরু হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর। মঙ্গলবার জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা উঠেছে ১২ দিনব্যাপী এই আসরের, যার সমাপ্তি হবে ২৩ মে পাম দ’র পুরস্কার প্রদানের মধ্য দিয়ে।

বিশ্ব চলচ্চিত্রের রথী মহারথীদের উপস্থিতিতে উৎসব প্রাঙ্গণ জমে উঠলেও এবারের আসরে বড় হলিউড স্টুডিওগুলোর উপস্থিতি তুলনামূলক কম। অতীতে টপ গান ম্যাভেরিক বা এলভিসের মতো ব্লকবাস্টার সিনেমা যেখানে দাপট দেখিয়েছে, এবার সেখানে কিছুটা দূরত্ব বজায় রেখেছে হলিউড। এর পেছনে তারকাদের নিয়ে আসার ব্যয় এবং সমালোচকদের প্রতিক্রিয়ার আশঙ্কাকে কারণ হিসেবে ধরা হচ্ছে।

তবে এই শূন্যতা কিছুটা পূরণ করছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির একটি বিশেষ বার্ষিকী উদযাপন। কানের আর্টিস্টিক ডিরেক্টর থিয়েরি ফ্রেমো বলেন, হলিউড এখন বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তবে তারা দ্রুতই আবার কানে ফিরবে বলে আশা করা হচ্ছে।

দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, উৎসবের প্রথম রাতে প্রিমিয়ার হয়েছে ফ্রেঞ্চ পিরিয়ড কমেডি সিনেমা দ্য ইলেকট্রিক কিস। উদ্বোধনী আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন লর্ড অব দ্য রিংস খ্যাত পরিচালক পিটার জ্যাকসন। চলচ্চিত্রে অবদানের জন্য তাকে সম্মানসূচক পাম দ’র প্রদান করা হয়।

এবারের মূল প্রতিযোগিতায় থাকা ২২টি সিনেমার বিচার করবেন ৯ সদস্যের জুরি বোর্ড। এর সভাপতিত্ব করছেন দক্ষিণ কোরিয়ার নির্মাতা পার্ক চ্যান উক। জুরিতে আরও রয়েছেন ডেমি মুর, ক্লোয়ি ঝাও, স্টেলান স্কারসগার্ডসহ আন্তর্জাতিক অঙ্গনের পরিচিত মুখ।

সাম্প্রতিক বছরগুলোতে কানের সাফল্য অস্কারেও প্রভাব ফেলেছে। দুই বছর আগে পাম দ’র পাওয়া আনোরা অস্কারে সেরা চলচ্চিত্র হয়েছিল। তাই এবারও পেদ্রো আলমোদোভার, জেমস গ্রে, রিউসুকে হামাগুচির নতুন কাজ ঘিরে আগ্রহ রয়েছে। ডিস্ট্রিবিউশন কোম্পানি নিওনও আলোচনায় রয়েছে, কারণ টানা ছয়বার পাম দ’রজয়ী ছবির সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল।

এই উদ্যোগটি অ্যালায়েন্স ফ্রঁসেজ চট্টগ্রাম, বিসুবো আর্ট অর্গানাইজেশনের সহযোগিতায় এবং ফরাসি পিআইসিসি অনুদানের মাধ্যমে আয়োজিত হয়েছে। নির্বাচিত চলচ্চিত্র নির্মাতারা হলেন কাজী আরেফিন আহমেদ (অপেক্ষা), চিত্ত আনন্দী (সুমাইয়া বিনতে সেলিম) (‘ব্লু-কলারস ফ্রম দি ফ্রন্টলাইন’), এস এম কামরুল আহসান (ইন সার্চ অফ হার) এবং সুমন দেলোয়ার (মাই কাজিন)।

চলচ্চিত্রের পাশাপাশি জনপ্রিয় এইচবিও সিরিজ দ্য হোয়াইট লোটাস নিয়েও আলোচনা চলছে। সিরিজটির নতুন সিজনের শুটিং এই ফ্রেঞ্চ রিভিয়েরা ঘিরেই চলছে।

এবারের উৎসবে অংশ নিচ্ছেন ক্রিস্টেন স্টুয়ার্ট, বারবারা স্ট্রাইস্যান্ড, অ্যাডাম ড্রাইভার, কেট ব্ল্যানচেট, সেবাস্টিয়ান স্ট্যানসহ আরও অনেক তারকা।

আরো..