https://www.a1news24.com
৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩০

জরুরী অবস্থা ঘোষণা করে বিপ্লবী জাতীয় সরকার গঠন করুন -ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট

ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের চেয়ারম্যান শাহসুফী ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল হাদী বলেছেন, এখনও সময় আছে, জরুরী অবস্থা ঘোষণা করে বিপ্লবী জাতীয় সরকার গঠন করুন। সকল দলের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করলে দেশ ভয়াবহ অবস্থা থেকে নিস্কৃতি পাবে। সাধারণ রাজনীতি দশ বছরের জন্য নিষিদ্ধ করে নতুন সংবিধান রচনা করে দশ বছর পর জাতীয় নির্বাচন ঘোষণা করলে দেশের জন্য মঙ্গল হবে।

আজ রোববার (৪ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল হাদী বলেন, এই দশ বছরে জুলাই হত্যার বিচার, বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনা, দুর্নীতিবাজদের স্পেশাল ট্রাইবুনালের মাধ্যমে বিচার ও মৃত্যু দন্ডের বিধান প্রয়োগ করা। আর এই শাস্তি প্রাপ্তরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল হাদী আরও বলেন, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ঢেলে ইসলামী শরীয়াহর আলোকে সাজাতে হবে। প্রশাসনে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।

আরো..