ছাত্র জমিয়ত বাংলাদেশ,সিলেট মহানগরীর আওতাধীন কোতোয়ালি থানা শাখার দায়িত্বশীলদের নিয়ে প্রশিক্ষণমূলক সমসাময়িক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বাদ মাগরিব বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে কোতোয়ালি থানা শাখার সভাপতি হাফিজ গোলাম রহমান খান রাওয়াহারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রায়হান উদ্দিনের সঞ্চালনায় সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সিলেট মহানগর জমিয়তের সহসাধারণ সম্পাদক মাওলানা আহমদ সগীর, যুব জমিয়তের সাবেক কেন্দ্রীয় নেতা ও আলোচক মাওলানা জফির উদ্দীন এবং বিশিষ্ট লেখক মাওলানা ইকবাল আহমদ নগরী।সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ছাত্রনেতা আহমদ আল গাজী।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জামিল আহমদ, সিলেট জেলা উত্তর সভাপতি আবু তালহা তুফায়েল,মহানগর ছাত্র জমিয়তের সহসভাপতি নুরুল ইসলাম সিনিয়র ও সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি।
প্রধান বক্তার বক্তব্যে আহমদ আল গাজী বলেন,ছাত্র জমিয়তের দায়িত্বশীলদের অত্যন্ত নিষ্ঠা ও আদর্শের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আমরা হক ও হক্কানিয়তের ওপর আছি;সুতরাং আমাদের হারাবার কিছু নেই।
সেমিনারে কোতোয়ালি থানার বিভিন্ন ওয়ার্ড ও মাদ্রাসার প্রায় শতাধিক দায়িত্বশীল ও কর্মী উপস্থিত ছিলেন। পরে সেমিনারে আলোচিত বিষয়গুলোর ওপর আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।