Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
চ্যানেল আই সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন সেই মুগ্ধ এখন বিসিএস ক্যাডার – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

চ্যানেল আই সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন সেই মুগ্ধ এখন বিসিএস ক্যাডার

চ্যানেল আই সেরাকণ্ঠ ২০১০ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়ে গায়ক হিসেবে পরিচিতি পেয়েছিলেন মির্জা তানজিম শরীফ মুগ্ধ। গান দিয়ে দর্শকদের মুগ্ধ করা মুগ্ধ এবার ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

জানা গেছে, মেধাতালিকায় প্রথম ৫০ জনের মধ্যে স্থান করে নিয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সুপারিশ পেয়েছেন এই প্রতিভাবান তরুণ। মঙ্গলবার (৩০ জুন) রাতে নিজের ফেসবুক পোস্টে সুখবরটি জানান মুগ্ধ।

তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। ৪৭তম বিসিএস। প্রশাসন ক্যাডার। মেধাক্রমে দেশের প্রথম ৫০-এ স্থান করে নিয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্তির সুসংবাদ জানাই সবাইকে।
’
ওই পোস্টে এই অর্জনের পেছনের দীর্ঘ পথচলার কথাও উল্লেখ করেন মুগ্ধ। ২০১৯ সাল থেকে ব্রাক বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত মুগ্ধের কথায়, ‘শত দায়িত্বের চাপ, সহস্র সংশয়, দোটানা। তারপরও অজস্র প্রশ্নোত্তরের খোঁজে ৪৭, সমুদ্র পাড়ি দেওয়া বান্দার শ্রমের প্রতিদান যিনি দিয়েছেন, সেই মহান রাব্বুল আলামিনের দরবারে লাখোকোটি শুকরিয়া।’

মুগ্ধ জানান, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় আমাকে যে আত্মতৃপ্তি দিয়েছে, বিসিএসের এই সাফল্যের আনন্দের মধ্যেও সেই অনুভূতির মূল্য কমে যায়নি।’

মুগ্ধর সাফল্যের গল্প অবশ্য আজকের নয়। স্কুলজীবন থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধাবী। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেন। ময়মনসিংহ জিলা স্কুল থেকে মাধ্যমিক এবং নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিকে জিপিএ- ৫ পান। পরে বুয়েট থেকে প্রকৌশল শিক্ষায়ও কৃতিত্বের স্বাক্ষর রাখেন। গানের পাশাপাশি গণিতেও সমান উজ্জ্বল ছিলেন মুগ্ধ।

২০১২ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত ৫৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ‘অনারেবল মেনশন’ অর্জন করেন। জাতীয় গণিত অলিম্পিয়াডে ছয়বার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও রয়েছে তার ঝুলিতে।

২০১০ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সারা দেশে পরিচিতি পান তিনি। তবে শুধু সংগীত নয়, উপস্থিত বক্তৃতা, রচনা, চিত্রাঙ্কন, বিজ্ঞান অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াড, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডসহ বিভিন্ন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে পুরস্কার জিতেছেন।

বুয়েটে ভর্তি হওয়ার আগেই তার ঝুলিতে ছিল ২৯টি জাতীয় পুরস্কার। খেলাধুলাতেও ছিলেন সফল; ২০০৮ সালে আন্তস্কুল টেবিল টেনিস ও বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন।

ময়মনসিংহের চড়পাড়ায় জন্ম নেওয়া মুগ্ধর বাবা ইসকান্দর মির্জা কলেজ শিক্ষক এবং মা তাহমিনা বেগম স্বাস্থ্য পরিদর্শক। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। তার যমজ এক ভাইও রয়েছে। গান, গণিত, পড়াশোনা কিংবা নেতৃত্ব- প্রতিটি ক্ষেত্রেই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন মির্জা তানজিম শরীফ মুগ্ধ।

আরো..