https://www.a1news24.com
১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৮

চীনে হাস্যোজ্জ্বল অবস্থায় মোদি ও পুতিন, করলেন কোলাকুলি

আন্তর্জাতিক ডেস্ক: চীনের বন্দর শহর তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে। দুই নেতাই সম্মেলনে একসঙ্গে হাজির হন। তাদের সঙ্গে ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্মেলন শুরুর আগে মোদি ও পুতিন একসঙ্গে হেঁটে প্রবেশ করেন। এসময় তারা করমর্দন ও কোলাকুলি করেন। পরবর্তীতে মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পুতিনের সঙ্গে একটি ছবি শেয়ার করেন।

মোদি লিখেছেন, “তার (পুতিন) সঙ্গে দেখা করা সবসময়ই আনন্দের।” আজকের সম্মেলনের ফাঁকে মোদি-পুতিন দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বলে জানা গেছে।

এর আগে গতকাল মোদি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানায়, প্রেসিডেন্ট শি বৈঠকে মোদিকে বলেন, চীন ও ভারত প্রতিদ্বন্দ্বী নয় বরং সহযোগিতার অংশীদার। দুই দেশ একে অপরের জন্য হুমকি নয়, বরং উন্নয়নের সুযোগ—এমন মন্তব্যও করেন তিনি।

আরো..