https://www.a1news24.com
২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:০৭

চাংড়া মাস্টারপাড়া যুবসমাজের উদ্যোগে ইসলামিক ভাবনা শীর্ষক সেমিনার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ার সীমান্ত এলাকা চাংড়া মাস্টারপাড়া যুবসমাজের উদ্যোগে ইসলামিক ভাবনা শীর্ষক সেমিনার, ইছালে সাওয়াব এবং হামদ-নাত, ক্বিরাত ও ইসলাম বিষয়ক উপস্থিত বক্তিতা প্রতিযোগিতা চাংড়া মাস্টারপাড়া জামে মসজিদ মাটে গত শুক্রবার বিকেল অনুষ্ঠিত হয়। ১ম পর্বে হামদ, নাত, ক্বিরাত ও ইসলাম বিষয়ক উপস্থিত বক্তিতা প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন মোঃ রবিউল ইসলাম প্রামানিক। এতে হামদ-নাতে বিজয়ী হন জাকিয়া সুলতানা (রিতু), আব্দুল আহাদ, রাকিব, ও সাব্বির, মমিন প্রমূখ এবং ইসলাম বিষয়ক উপস্থিত বক্তিতায় বিজয়ী হন জাকিয়া সুলতানা রিতু। ২য় পর্বে শাহজাহান আলী মাস্টারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আলেম সুম্মামা সিদ্দিকী জয়নপুরী। আলোচনায় অংশ নেন ইঞ্জিনিয়ার সামছ আল রিফাত ও মুফতি আবুল কালাম আজাদ। বক্তারা হালাল রিজিক, নৈতিকতা ও দায়িত্বশীল জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন। শেষে আখেরি মুনাজাত ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এতে ১০টি হেফজ মাদ্রাসার ৪৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

আরো..