Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে, প্রাণহানি আরও ৭৯ ফিলিস্তিনি – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে, প্রাণহানি আরও ৭৯ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে মোট নিহতের সংখ্যা ৫৩,৯০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও দুই শতাধিক ফিলিস্তিনি। শনিবার (২৪ মে) আনাদোলু বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানে অবরুদ্ধ এই উপত্যকায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫৩,৯০১ জনে। মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৭৯ জন নিহত এবং ২১১ জন আহত হয়েছেন, যা মোট আহতের সংখ্যা ১,২২,০৫৯-এ পৌঁছেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক মৃতদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে, কিন্তু উদ্ধারকারীরা নিরাপত্তার কারণে সেখানে পৌঁছাতে পারছেন না।

ইসরায়েলি সেনাবাহিনী চলতি বছরের ১৮ মার্চ থেকে পুনরায় গাজায় হামলা শুরু করে, যা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে দেয়। সেই সময় থেকে ইসরায়েলি হামলায় আরও ৩,৭৪৭ জন নিহত এবং প্রায় ১০,৬০০ জন আহত হয়েছেন।

এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে।

আরো..