প্রধানমন্ত্রী তারেক রহমান ‘খাল খনন কর্মসূচি–২০২৬’ উদ্বোধন করেছেন।সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামকস্থানে ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজে কোদাল দিয়ে মাটি কেটে কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী কাহারোলে উদ্বোধন অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্থানে যাবেন। সেখানে তিনি নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ (চকলেট) নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।
এর আগে সকাল ১০টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। এ সময় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিমানবন্দর থেকে বিশেষ বুলেটপ্রুফ বাসযোগে তিনি সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের দিকে রওনা দেন। এসময় সড়কের দুইধারে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান।