https://www.a1news24.com
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৫২

খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে মতবিনিময় করেছেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে মহানগর ব্যাটারি চালিত রিক্সা ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে নেতৃবৃন্দ খন্দকার আব্দুল মুক্তাদিরের সিলেটের বাস ভবনে এই মতবিনিময় করেন। এ সময় নেতৃবৃন্দ জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক ব্যতীত সিলেট সিটি কর্পোরেশন এলাকায় বৈধভাবে ব্যাটারি চালিত রিকশা/ইজিবাইক চালানোর অনুমতি বিষয়ে সহায়তা চেয়ে খন্দকার আব্দুল মুক্তাদির এর নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

সভায় সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, ব্যাটারি চালিত রিক্সা/ইজিবাইক এর মাধ্যমে সিলেট মহানগরীর প্রায় ২০ হাজার মানুষের ভরণপোষন চলে। ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করায় এতগুলো মানুষ হঠাৎ করে বেকার হয়ে মানবেতর পরিস্থিতির মুখোমুখি হবে। রিক্সা শ্রমিকদের আয় রোজগারের একমাত্র পথ বন্ধ না করে নগরীর প্রধান সড়ক ব্যতীত অন্যান্য সড়ক দিয়ে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের অনুমতি প্রদান করতে হবে। ভিআইপি রোড বাদ দিয়ে অন্যান্য রোডে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের অনুমতি দিলে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ নগরবাসী উপকৃত হওয়ার পাশাপাশি রিক্সা চালকরা বেকারত্বের মুখোমুখি হওয়া থেকে বেঁচে যাবেন। এসময় তিনি ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে খন্দকার আব্দুল মুক্তাদিরের সহায়তা কামনা করেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সহ-সভাপতি আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ জহুরুলহক, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, কার্যকরী কমিটির সদস্য হারিছ আলী, শ্রমিক নেতা আব্দুল বারী, সাইদুল ইসলাম, আবুল কাশেম, আলমগীর হোসেন সালমান, শাহ আলম, মনিরুজ্জামান, আক্তার হোসেন প্রমুখ।

আরো..