https://www.a1news24.com
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৬

কুড়িগ্রামে সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বৃক্ষ রোপণ কর্মসুচির উদ্বোধন

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটির বৃক্ষরোপণ কর্মসুচির অংশ হিসেবে কুড়িগ্রাম -নাগেশ্বরী -ভুরুঙ্গামারী -সোনাহাট স্থলবন্দর (এন-৫১২) জাতীয় মহাসড়কে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। কার্যক্রমে অংশ নেন কুড়িগ্রাম সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধি কুড়িগ্রাম জেলা জাতীয় নাগরিক পাটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ, উপ-বিভাগীয় প্রকৌশলী মেহেদী হাসান সরকার, উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান, আব্দুল আজিজসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

এসময় কুড়িগ্রাম সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ সরকারের এই মহৎ উদ্যোগকে ও সাধুবাদ জানান। পাশাপাশি বৃক্ষরোপনের ফলে কুড়িগ্রাম সবুজ নগরায়নের পরিণত হয়ে পরিবেশকে শীতল হাওয়া, ফলমুল ও পরিবেশের ভারসাম্য রক্ষা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৃক্ষ রোপণেন কার্যক্রমে অংশ নিয়ে কুড়িগ্রাম জেলা জাতীয় নাগরিক পাটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা দিনার মিনহাজ বলেন, বৃক্ষ রোপণের মাধ্যমে আমাদের চারদিকের পরিবেশ সবুজ শ্যামলে ভরে যাবে।

আরো..