https://www.a1news24.com
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৩৯

কানাইঘাট সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ সম্পন্ন

ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে সারা দেশের ন্যায় কানাইঘাট সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ সম্পন্ন হয়েছে।ইউনিয়নের মোট ৮৭৪টি হতদরিদ্র পরিবারের মধ্যে ১০ কেজি করে গত ১২ মার্চ এই চাল বিতরণ করা হয়। উক্ত ভিজিএফ চাল বিতরণ কর্মসূচির উদ্ভোধন করেন কানাইঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক জনাব আফসার উদ্দিন আহমদ চৌধুরীর।

এছাড়াও উক্ত কর্মসূচিতে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন পল্লী জীবিকায়ন প্রকল্পের উপজেলা প্রকল্প অফিসার জনাব সুমন হোসেন, পরিষদের নির্বাচিত সদস্য বৃন্দ ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যবৃন্দ। অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ভাবে এই কার্যক্রম সম্পন্ন হওয়ায় কানাইঘাট উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আফসার চেয়ারম্যান।

আরো..