https://www.a1news24.com
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১০

কাউনিয়ায় নিজপাড়া গ্রামে জনদুর্ভোগ চরমে

২০২৩ সালে ইউএনও কাছে আবেদন করে আজও রাস্তা সংস্কার হয়নি

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামের জনগুরুত্বপূর্ন ২৩ফুট রাস্তাটি ভাংতে ভাংতে ২৩ ইঞ্চিতে পরিনত হলেও কর্তপক্ষের নজর নেই। এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ২০২৩ সালে রাস্তা সংস্কারের আবেদন দিলেও ২০২৫ সালেও সংস্কার হয়নি।

সরেজমিনে বালাপাড়া ইউপির নিজপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে তালতলা মোড় থেকে আরকে রোড পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসী জানায় একসময় রাস্তাটির প্রস্থ ছিল প্রায় ২৩ ফুট, কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে পুকুর পাড়ে রাস্তা ভেঙ্গে ভেঙ্গে তা সংকুচিত হয়ে মাত্র ২৩ ইঞ্চিতে পরিণত হয়েছে। জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে ২০২৩ সালে আবেদন করা হলেও আজ পর্যন্ত রাস্তায় এক ট্রলি মাটিও পড়েনি। ফলে দীর্ঘদিন ধরে এলাকার সাধারন মানুষ কে যতায়তে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পুকুর পাড় ছারও রাস্তার বাকি অংশে যায়গায় যায়গায় গর্ত, খাল-খন্দ ও কাদা জমে রয়েছে। বর্ষাকালে পানি জমে চলাচল আরও দুরূহ হয়ে পরে। স্কুল-কলেজ মাদ্রসাগামী শিক্ষার্থী, কৃষক, দিনমজুর ও সাধারণ মানুষসহ অসুস্থ রোগীর এ্যাম্বুলেন্স এবং ছোট যানবাহন গুলো চলাচল করতে পারছে না। স্থানীয়রা জনপ্রতিনিধি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কেউ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা এলাবাসীর আদেনের প্রেক্ষিতে দায়সারা ভাবে বিষয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও তৎকালীন উপজেলা প্রকৌশলীকে অবগত করেন। ইউপি চেয়ারম্যান পুকুর পারের একাংশে গাইড ওয়াল নির্মাণ করলেও এখনো মাটি ভরাট করা হয়নি, ফলে সেটিও কার্যত কাজে আসছে না। স্থানীয় বাসিন্দা জাবেদুল আক্ষেপ করে বলেন, ২৪সালে রাস্তাটির জন্য একটি ছোট গাইডওয়াল করা হলেও ২০২৫ সালের শেষেও মাটি ভরাট করেনি। তা কেবল লোক দেখানো কাজ। আমরা অন্তত ৩টি গাইড ওয়াল ও রাস্তাটির পূর্ণাঙ্গ সংস্কার চাই। এলাকাবাসী মিজান জানান, বর্ষায় রাস্তাটি প্রায় পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, রোগী ও কৃষকের পণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হয়। আমরা আর প্রতিশ্রুতি নয় চাই স্থায়ী সমাধান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেজবাহুর রহমান বলেন, রাস্তাটির ব্যপারে অবগত হলাম পরিদর্শন করে মাটি ভরাট ও পূর্ণাঙ্গ সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। আমরা জনগণের ভোগান্তি দূর করতে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন করবো। উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম বলেন, সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার করা হবে।

আরো..