https://www.a1news24.com
১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৩

কাউনিয়ায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রংপুরের কাউনিয়ায় র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) কাউনিয়া উপজেলা প্রশাসন ও থানা রোড ব্যবসায়ী সমিতির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে থানারোড ও টেপামধুপুর রোড এলাকায় র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসাধারণকে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পপিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম শফি, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, থানা রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ মোবাশ্বেরুল ইসলাম রাজু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাহউদ্দিন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাহের আলী।

এ ছাড়া উপস্থিত ছিলেন ব্যবসায়ী সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, আলহাজ্ব রুবেল, সুমন, আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।কর্মসূচিতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে বাড়ি ও দোকানের আশপাশে জমে থাকা পানি অপসারণ, ডোবা ও নালা পরিষ্কার রাখা এবং কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে নজর দেওয়ার আহ্বান জানানো হয়।

গংশ্লিষ্টরা মনে করেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা গেলে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি কমানো সম্ভব। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষ, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরো..