https://www.a1news24.com
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪১

কাউনিয়ায় গ্রীষ্মকালীন পেয়াজের প্রনোদনা বিতরণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অফিস চত্বরে ২০২৩-২৪ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০০ জন কৃষক-কৃষাণীর মধ্যে বীজ ও সার এবং নগদ অর্থ বিতরণ করা হয়। কৃষক-কৃষাণীদের মাঝে প্রনোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মাহমুদা খাতুন। এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানিয়া আকতার, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রণোদনা হলো কৃষকদের গ্রীষ্মকালে পেঁয়াজ চাষে উৎসাহিত করার জন্য সরকারের একটি বিশেষ প্রকল্প। এই প্রকল্পের আওতায় কৃষকদের বিনামূল্যে বীজ ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি এবং বালাইনাশক বাবদ নগদ ৩৫৫ টাকা প্রদান করা হয়। কৃষি কর্মকর্তা তানিয়া আকতার জানান, এই প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য হল-পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি করা, পেঁয়াজের ঘাটতি মোকাবিলা করা এবং অভ্যন্তরীণ চাহিদা পূরণ করা। কৃষকদের আয় বৃদ্ধি করা। পেঁয়াজের বাজার স্থিতিশীল করা। প্রণোদনা বিতরণের পাশাপাশি, কৃষকদের পেঁয়াজ চাষ বিষয়ক প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তাও প্রদান করা হবে।

আরো..