কাউখালী(পিরোজপুর)সংবাদদাতা: পিরোজপুরের কাউখালী প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। রোববার (২৯মার্চ) রাতে প্রেসক্লাবে এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিতে এই কমিটি গঠন করা হয়।নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজারভার সংবাদদাতা রবিউল হাসান রবিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আমাদের বার্তা ও দ্যা ফিনান্সিয়াল পোস্ট প্রতিনিধি রবিউল হাসান মনির।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি: রতন কুমার দাস (দৈনিক যুগান্তর ), সহ-সাধারণ সম্পাদক: নজরুল ইসলাম সবুজ (দৈনিক আমার সংবাদ): কোষাধ্যক্ষ: সানমুন রেজা (দৈনিক জনবাণী); দপ্তর ও প্রচার সম্পাদক: বিকাশ হালদার (দৈনিক দেশকাল ), কার্যনির্বাহী সদস্য- এনামুল হক (দৈনিক ইনকিলাব): তারেকুর রহমান তারেক (দৈনিক তৃতীয় মাত্রা); শেখ রিয়াজ আহমেদ নাহিদ (দৈনিক আজকের দর্পণ)। কমিটি গঠনের পূর্বে সিনিয়র সাংবাদিক রতন কুমার দাসের সভাপতিত্বে প্রেসক্লাবে একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।