https://www.a1news24.com
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৩

কাউখালীর নতুন ইউএনও রেহেনা আক্তার

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মিজ রেহেনা আক্তার। বুধবার পিরোজপুরের জেলা প্রশাসক এর কার্যালয়ে যোগদানের পর নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।জেলা প্রশাসন, পিরোজপুরের পক্ষ থেকে নবনিযুক্ত ইউএনও মিজ রেহেনা আক্তারের নতুন কর্মস্থলে সফলতা এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়েছে।রেহেনা আক্তার এর আগে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরো..