https://www.a1news24.com
১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২০

কাউখালীতে সাজাপ্রাপ্ত আসামি রুম্মন গ্রেপ্তার

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের কাউখালীতে এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১০ আগস্ট) কাউখালী থানার অফিসার ইনচার্জের নির্দেশে এএসআই মনোয়ার ও এএসআই হিরনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মোং সাব্বির আহমেদ রুম্মন (২৪)। তিনি কাউখালী উপজেলার মেঘপাল গ্রামের খাইরুজ্জামানের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী থানার মামলা জিআর নং-৯৩/২৩-এর মামলায় আদালত তাকে এক বছরের সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত হওয়ার পর তিনি পলাতক ছিলেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে তিনি জানিয়েছেন।

আরো..