https://www.a1news24.com
২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:০৪

কাউখালীতে বিভিন্ন দাবিতে কৃষক ক্ষেতমজুর সমিতির পথসভা ও স্মারকলিপি প্রদান

কাউখালী (পিরোজপুর)সংবাদদাতা: জাতীয়সহ স্থানীয় ১৮দফা দাবি আদায়ের লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে কৃষক ও ক্ষেতমজুর সমিতির উদ্যোগে পথসভা ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছে।

বুধবার (৮এপ্রিল) দুপুরে উপজেলা সড়কে পথসভায় বক্তব্য রাখেন জাতীয় ক্ষেত মজুর সমিতির পিরোজপুর জেলা শাখার সভাপতি নিমাই মন্ডল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপজেলা শাখার সাধারণ সম্পাদক কৃষ্ণ লাল গুহ, ক্ষেত মজুর সমিতির কাউখালী শাখার সভাপতি নারায়ণ চন্দ্র মিস্ত্রি, অনন্ত সিকদার প্রমুখ। পরে জাতীয় ও স্থানীয় ১৮ দফা দাবি লিখিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান এর নিকট হস্তান্তর করা হয়।

আরো..