https://www.a1news24.com
,

কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে জামায়াত নেতার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিএম আল মামুন নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কেড়াগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব ও ক্রিড়া বিভাগের সভাপতি ছিলেন। শনিবার (৪ অক্টোবর) বেলা ১২টার দিকে কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ এ ঘটনা ঘটে। নিহত জিএম আল মামুন একই ইউনিয়নের বাকশা তাঁতীপাড়া গ্রামের জাহার আলী গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, আল মামুন পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন। শনিবার দুপুরে কাকডাঙ্গা গ্রামের মাওলানা আব্দুল খালেকের বাড়িতে লোহার গেট বসানোর কাজ করছিলেন। এসময় বাড়ির মূল লাইন থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে ওয়েল্ডিং মেশিন ব্যবহার করার সময় বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই তিনি নিহত হন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়েছি।

আরো..