https://www.a1news24.com
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২২

কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা: আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। ঠিক কখন এ হামলা হয়েছে সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা পোস্টের কক্সবাজার জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম ফরহাদ জানিয়েছেন, বেলা ১১টার দিকে হামলা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

আরো..