Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
এমন দিন আসবে, সারা বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে: মোদি – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

এমন দিন আসবে, সারা বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে: মোদি

আন্তর্জাতিক ডেস্ক: এমন দিন আসবে, যখন সারা বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শুক্রবার ভারতীয় সাংবাদিক নিখিল কামাথের চ্যানেল ‘জেরোধার’–এ প্রচারিত একটি পডকাস্টে মোদি এমন মন্তব্য করেন।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ২০০৫ সালে আমাকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তখনই সংবাদ সম্মেলন করে বলেছিলাম, একদিন সারা বিশ্ব ভারতীয় ভিসার জন্য লাইনে দাঁড়াবে। আমি ২০০৫ সালে এই কথা বলেছিলাম। এখন ২০২৫। আমি দেখতে পাচ্ছি, এখন সময়টা ভারতের… আমি প্রকাশ্যে বলতাম, তোমরা (প্রবাসী ভারতীয়রা) ভারতে ফিরে না এলে আফসোস করবে, পৃথিবী বদলে যাচ্ছে।’

২০০২ সালে গুজরাটে দাঙ্গা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় যুক্তরাষ্ট্র ২০০৫ সালে মোদির ভিসা বাতিল করে দেয়। দীর্ঘ ৯ বছর তাঁকে আর ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২০০২ সালে গুজরাটের ওই সাম্প্রদায়িক দাঙ্গায় এক হাজারের বেশি মানুষ নিহত হন। নিহতদের বেশিরভাগই ছিলেন সংখ্যালঘু মুসলিম। গুজরাটের দাঙ্গার সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল এই দাঙ্গা ঠেকাতে তিনি কোনো ব্যবস্থা নেননি। সেই অভিযোগে ২০০৫ সালে মোদির ভিসা বাতিল করে দেয় যুক্তরাষ্ট্র।

তবে ২০১৪ সালে ভারতের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে মোদি ক্ষমতায় আসার পর পরিস্থিতি পাল্টে যায়। তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলে ভিসা না দেওয়ার অবস্থান থেকে সরে আসে মার্কিন সরকার। ভারতের সরকারপ্রধান হিসেবে তাঁকে যুক্তরাষ্ট্রের এ-ওয়ান ভিসা দেওয়া হয়।

আরো..